Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

গ্রুপ ডি কর্মী থেকে ডব্লুবিসিএস অফিসার! বেলপাহাড়ির কবীন্দ্রর সাফল্যে গর্বে ভাসছে গোটা গ্রাম

ঝাড়গ্রামের প্রত্যন্ত বেলপাহাড়ি অঞ্চলের আদিবাসী যুবক কবীন্দ্র হাঁসদা ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজ্য সরকারে বড় পদে চাকরি পেয়েছেন। তার এই সাফল্যে এখন আনন্দ আর গর্বে ভাসছে গোটা গ্রাম।

গাড়পাহাড় গ্রামের বাসিন্দা বছর বত্রিশের কবীন্দ্রর জীবন একেবারে সংগ্রামের মধ্য দিয়ে গড়া। ছোট থেকেই দরিদ্র পরিবারে বড় হয়েছেন। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করে ২০০৮ সালে মাধ্যমিক ও ২০১০ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। এরপর ২০১৬ সালে কলকাতার নিউ আলিপুর কলেজ থেকে ইংরেজিতে অনার্স নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

২০১৭-১৮ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন বিভাগের স্ক্রিনিং পরীক্ষায় সুযোগ পেয়ে বিনামূল্যে কোচিং এবং থাকার ব্যবস্থাও পান তিনি। এক বছর কোচিং নেওয়ার পর ২০১৯ সালে স্বাস্থ্য দপ্তরে চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে চাকরিতে যোগ দেন। চাকরির পাশাপাশি তিনি নিজের মতো করে বাড়িতে বসে ডব্লুবিসিএস প্রস্তুতি চালিয়ে যান।

অবশেষে ২০২২ সালের ডব্লুবিসিএস পরীক্ষায় বসেন কবীন্দ্র। সম্প্রতি প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিনি ডব্লুবিসিএস এক্সিকিউটিভ পদে সফল হয়েছেন। এই অসামান্য সাফল্যে খুশি তার পরিবার, সহকর্মী, আত্মীয় ও গ্রামের মানুষ। কবীন্দ্র জানিয়েছেন, ‘‘আমি চাই আমাদের গ্রামের দরিদ্র ছেলেমেয়েরা যেন শিক্ষার আলো পায়। তারাই একদিন নিজের পথ তৈরি করতে পারবে।’’

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories