Saturday, September 5, 2026
28 C
Kolkata

কালিয়াগঞ্জে সরকারি ধান বিক্রয় কেন্দ্রে ৫-৮ কিলো করে ধলতা নেওয়ায় আন্দোলণে নামলো কৃষকরা

উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের সাহেব ঘাটা এলাকার ধান বিক্রয় কেন্দ্রে, কৃষকদের বিক্ষোভ ঘিরে ধুমধুমার পরিস্থিতি। ধান বিক্রয় কেন্দ্র-এর বিরুদ্ধে কৃষকরা অভিযোগ তুলছে, কালিয়াগঞ্জের প্রায় সকল ধান বিক্রয় কেন্দ্র থেকে বেআইনি ভাবে ধলতা নেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, চলতি মাসের শুরুতে কালিয়াগঞ্জের ধান বিক্রয় কেন্দ্র গুলিতে সরকারি মূল্যে ধান নেওয়া শুরু হয়েছিল। তবে কিছু দিন যাওয়ার পর থেকেই ধান বিক্রয় কেন্দ্র গুলিতে বেআইনি ভাবে অতিরিক্ত ধলতা নেওয়া শুরু হয়। কৃষকরা অভিযোগ জানায়, সারের দাম চড়া, প্রতি নিয়ত জিনিস পত্রের দাম বাড়ছে, এমন পরিস্থিতিতে ধান বিক্রয় কেন্দ্র থেকে ধলতা নিলে অত্যন্ত সমস্যায় পড়ছে তারা। ধলতা নেয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখায় অসহায় দরিদ্র কৃষকরা। এক কৃষক জানান কালিয়াগঞ্জের ধান বিক্রয় কেন্দ্র গুলিতে ধান বিক্রি করলে ৫ কিলো থেকে ৮ কিলো করে ধলতা হচ্ছে। পরবর্তীতে আলোচনার মাধম্মে সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories