Saturday, September 5, 2026
28 C
Kolkata

২৮-৩০ শে নভেম্বর কলকাতার খিদিরপুর ডকে যুদ্ধজাহাজ প্রদর্শনী, উৎসাহিত বহু স্কুল পড়ুয়া

নৌ সপ্তাহ উপলক্ষে কলকাতার খিদিরপুর ডকে তিন দিন ধরে যুদ্ধজাহাজ প্রদর্শনের আয়োজন করেছে ভারতীয় নৌবাহিনী। বৃহস্পতিবার সকালেই কলকাতা বন্দরে পৌঁছেছে অত্যাধুনিক দুই
গাইডেড মিসাইল করভেট আইএনএস খঞ্জর ও আইএনএস কোরা। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রদর্শনের মূল লক্ষ্য হলো কলকাতার মানুষ, বিশেষ করে ছাত্রছাত্রী ও যুবসমাজকে নৌবাহিনীর কাজ, সক্ষমতা এবং দেশের নিরাপত্তায় তাদের ভূমিকা সম্পর্কে পরিচিত করা। একই সঙ্গে তরুণদের মধ্যে নৌবাহিনিতে যোগদানের আগ্রহ বাড়ানোও এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।

২৮ নভেম্বর শুক্রবার থেকে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ে দর্শনার্থীরা যুদ্ধজাহাজ দুটি ঘুরে দেখার সুযোগ পাবেন। নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, যে কেউ ভারত সরকারের বৈধ পরিচয়পত্র সঙ্গে আনলেই খিদিরপুর ডকের ৩ নম্বর গেট দিয়ে প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন। তিন দিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে শিশু ও পড়ুয়াদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories