Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

কাপ্তাই বাঁধের স্পিলওয়ে লেকে পানি স্বল্পতার কারনে,কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন হ্রাস

আলমগীর ইসলামাবাদী,এনবিটিভি,চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চলতি বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃস্টি না হওয়ায় কাপ্তাই লেকে পানি সঙ্কট চরম আকার ধারণ করেছে। ফলে এই সময়ে লেকে পানির স্থর যে লেভেলে থাকার কথা তা না থাকায় দেশের একমাত্র কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী বর্তমান সময়ে কাপ্তাই লেকে পানি থাকার কথা ১০৩ মীন সী লেভেল (এমএসএল) এর উপরে। কিন্ত শনিবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত কাপ্তাই লেকে পানি রয়েছে ৯৯ ফুট এমএসএলেরও কম। তাই পানি স্বল্পতায় এই কেন্দ্রের সব জেনারেটর চালু রেখে বিদ্যুৎ উৎপাদন সচল রাখা যাচ্ছেনা বলে জানিয়েছেন দায়িত্বরত প্রকৌশলীরা।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের জানান, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে ৫টি জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা গেলেও বর্তমানে পূর্নবাসন কাজে ২ নং ইউনিটটি বন্ধ রাখা হয়েছে। পানির অভাবে ১, ৪ ও ৫ নং ইউনিট বন্ধ রয়েছে, তাই শুধুমাত্র ৩ নং ইউনিট হতে বিদ্যুৎ করা সম্ভব হচ্ছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত কন্ট্রোল রুমের রেকর্ড অনুযায়ী ৩ নং ইউনিট হতে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। অথচ এই কেন্দ্রের ৫টি ইউনিট হতে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে পাঠানো হয়।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা জানান, এই বছর পাহাড়ে বৃষ্টিপাত কম হওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। যদি টানা এক সপ্তাহ কাপ্তাইসহ পার্বত্যঞ্চলে বৃষ্টি হয় তাহলে পানি সঙ্কট কেটে যাবে এবং পুরোদমে উৎপাদনে যেতে পারবে পানি বিদ্যুৎ কেন্দ্র।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories