Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

সীতার চরিত্রে অভিনয় করতে বড়ো পারিশ্রমিক কেন? করিনাকে বয়কটের ডাক হিন্দুত্ববাদীদের

নিউজ ডেস্ক : সব জায়গায় নিজেদের হিন্দুত্ববাদী ভাবাবেগকে পুঁজি করে এগিয়ে যাচ্ছে হিন্দুত্ববাদীরা। তাদের রোষ থেকে রেহাই পাচ্ছে না কেউই। এবার তাদের রোষের মুখে করিনা কাপুর। কারণ, তিনি বড়ো পর্দায় রামায়ণ ছবিতে সীতার চরিত্রে অভিনয়ের জন্য বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করেছেন। সেই কারণেই তার বিরুদ্ধে টুইটারে বয়কটের ডাক দিয়েছে হিন্দুত্ববাদীরা।

সিনেমায় মুখ্য ভূমিকায় অর্থাৎ ‘সীতা’র চরিত্রে করিনা কাপুর খানকে অভিনয়ের প্রস্তাব দেন প্রযোজক। কিন্তু সেই চরিত্রে অভিনয়ের জন্য ১১ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন করিনা বলে শোনা যাচ্ছে। সংবাদমাধ্যমের হাত ধরে এই খবর ফাঁস হতে করিনার উপর বেজায় চটে যান হিন্দুত্ববাদীরা। সম্প্রতি এই খবরটি টুইটারেও ভাইরাল হয়। তার পর থেকেই শুরু #বয়কটকরিনাখান ট্রেন্ড। তাদের মধ্যে কারও কারও মতে, এমন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য এই পরিমাণ পারিশ্রমিক চাওয়া অযৌক্তিক। সীতার চরিত্রে অভিনয়ের জন্য পারিশ্রমিক চেয়ে আদতে হিন্দু ভাবাবেগে আঘাত করতে চেয়েছেন করিনা। টুইটারে একজন লিখেছেন, ‘যিনি ভারতীয় সংস্কৃতিকে সম্মান করেন না, তাঁকে সীতার চরিত্রে অভিনয়ের জন্য একেবারেই অযোগ্য’।

আবার একজন এও লিখেছেন, ‘হিন্দু ধর্মের প্রতি যাঁর বিশ্বাস নেই, যিনি হিন্দুদের দেবদেবীকে ছোট করে দেখেন, তাঁকে সীতার চরিত্রে কোনও ভারতীয় মেনে নেবেন না।’ এখানেই থেমে থাকেনি নেটিজেনরা। টেনে এনেছেন সইফ আলি খান অভিনীত ‘তাণ্ডব’ ওয়েব সিরিজের প্রসঙ্গ। সেই সিরিজ নিয়ে বির্তক ঝড় তুলেছিল গোটা দেশ। কেউ কেউ টুইটারে এমন মন্তব্যও করেছেন, সইফকে বিয়ে করার পর থেকেই করিনা হিন্দুদের বিশ্বাসে আঘাত হানছেন। তাঁদের দুজনের সিনেমাই ভারতীয়দের দেখা বন্ধ করা উচিত বলে দাবি হিন্দু উগ্রবাদীদের। উল্লেখ্য, এর আগে করিনা এবং সাইফ আলী খান তাদের সন্তানের নাম মুসলিম সম্রাট তৈমুরের নামে রাখলে তখনও তাদের বিরুদ্ধে ঘৃণা প্রচার করে এরা। তবে পুরো বিষয়টিতে করিনা কাপুর এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories