Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

আগ্নেয়াস্ত্র সহ কাশিপুর থানার পুলিশের হাতে আটক ৪ দুষ্কৃতী

এনবিটিভি, কাশিপুর : আগ্নেয়াস্ত্র সহ ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল কাশিপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশী বন্দুক কয়েক রাউন্ড গুলি দুটি মোবাইল ফোন একটি সিমকার্ড এবং নগদ টাকা। পুলিশ সূত্রে খবর ধৃত চার জনই হাড়োয়া এলাকার বাসিন্দা। গতকাল কাশিপুর থানার কারবালা ময়দানে একটি বড় ফুটবল ম্যাচ ছিল। সেখানে বেশকিছু হেভিওয়েট নেতা খেলা দেখতে এসেছিলেন। দর্শকদের সমাগম ছিল প্রচুর। ওই দুষ্কৃতীরা তাদেরই কাউকে লক্ষ্য করে চুরি ছিনতাই কিংবা কোন বড় উদ্দেশ্য জড় হয়েছিল বলে মনে করছে পুলিশ। রবিবার সন্ধ্যায় চারজনই ধরা পড়ে হাড়োয়া থানার লাগোয়া কাশিপুর রাধানগর ব্রিজ এর কাছ থেকে। ধৃতদের সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জানতে চাইবে তারা ঠিক কি কারণে এখানে জড়ো হয়েছিল।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories