Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

কাশ্মীরে ৩৭০ ফিরে পেতে জোট বাঁধলেন ওমর আব্দুল্লাহ ও মেহেবুবা মুফতি

এনবিটিভি ডেস্ক: ২০১৯-এর ৫ অগস্ট, কাশ্মীরিদের জীবনের কালো দিন।

দিল্লি দরবার অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক ভাবে যা কেড়ে নিয়েছে, তা ফিরিয়ে দিতেই হবে। প্রায় ১৪ মাস পর গত মঙ্গলবার বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর এক ভিডিয়ো বার্তায় এমন কথাই শুনিয়েছিলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তাঁর কথায়, ‘জম্মু-কাশ্মীর সমস্যার সমাধান খুঁজতে এখানের মানুষকে লড়াই চালিয়ে যেতে হবে।’ সেই সম্মিলিত লড়াইয়ের ইঙ্গিতই মিলেছিল বুধবারই। গুপকর রোডের বাড়িতে মেহবুবার সঙ্গে দেখা করতে এসেছিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা এবং তাঁর ছেলে ওমর। মেহবুবার কুশল সংবাদ জানার পাশাপাশি বৃহস্পতিবর গুপকর ডিক্লেরেশনে স্বাক্ষরকারী সব দলের বৈঠকে মেহবুবাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁরা। এদিন সেই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লেরেশন’।

এদিনের বৈঠকের পর ফারুক আবদুল্লা বলেন, ‘আমরা এই জোটের নাম দিয়েছি পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লেরেশন। এটা আমাদের সাংবিধানিক লড়াই। ভারত সরকার আমাদের কাশ্মীরের মানুষদের সেই অধিকার ফিরিয়ে দিক, যা ২০১৯ সালের ৫ অগস্টের আগে পর্যন্ত ছিল।’
২০১৯-এর ৫ অগস্ট, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের দিনটিকে ‘কালা দিবস’ বলে উল্লেখ করেছেন মেহবুবা মুফতিও। তাঁর বক্তব্য, ‘ওই দিনের সেই অপমানের কথা আমরা কেউ ভুলিনি। ওই ডাকাতি, অপমান আমরা কেউ ভুলতে পারব না।’

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories