Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

কাশ্মীর প্রসঙ্গ সবার আগে! ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে বলল পাকিস্তান

নিউজ ডেস্ক : ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বানিজ্য পুনরায় শুরুর খবরের মাঝেই তা বন্ধ করে দিল ইমরান খান সরকার। পাকিস্তান সরকার জানিয়েছে কাশ্মীরের স্বায়তশাসন ছাড়া ভারতের কোনো বাণিজ্য নয়। নিজেদের চিরবৈরী প্রতিবেশী ভারত থেকে তুলা এবং চিনি আমদানির মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরায় শুরুর যে সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান সরকারের অর্থনৈতিক কমিটি; বৃহস্পতিবার তা বাতিল করে দিয়েছে দেশটির মন্ত্রিসভা। ভারতের সঙ্গে বাণিজ্য শুরুর সিদ্ধান্ত নেওয়ার পরদিনই তা বাতিল করা হলো বলে পাকিস্তানের গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী ইমরান খান নেতৃত্বাধীন পাকিস্তানের মন্ত্রিসভা ভারতের সঙ্গে বাণিজ্য পুনরায় শুরুর বিষয়টিকে কাশ্মীর অঞ্চলের স্বায়ত্তশাসনের সঙ্গে সম্পৃক্ত করেছে। পাক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছেন, কাশ্মীরের স্বায়ত্তশাসন ফিরিয়ে দিলেই কেবল ভারতের সঙ্গে বাণিজ্য শুরু করতে পারে পাকিস্তান।

জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে ২০১৯ সালের আগস্টে জম্মু-কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে কেন্দ্র শাসিত অঞ্চল ও রাজ্যে পরিণত করে মোদি সরকার। এ নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের তুমুল উত্তেজনা শুরু হয়। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করে ইসলামাবাদ। এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়ে পাকিস্তান দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান কে চিঠি লেখেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। চিঠির জবাবে ও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতির আশা প্রকাশ করেন ইমরান খান কিন্তু সেখানেও তিনি কাশ্মীর প্রসঙ্গে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার পাকিস্তানের মন্ত্রিসভা ভারতের সঙ্গে এখনই দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু হচ্ছে না বলে জানিয়ে দেয়। একই সঙ্গে আগের দিন সরকারের অর্থনৈতিক কমিটির সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা দেয়।

পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য শুরুর ঘোষণায় পারমাণবিক অস্ত্রধারী দুই চিরবৈরী প্রতিবেশীর ভঙ্গুর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছিল। সীমান্তে অস্ত্রবিরতির লক্ষ্যে ২০০৩ সালে স্বাক্ষরিত একটি চুক্তির শর্ত পালনের বিষয়ে গত মাসে দুই দেশের সামরিক বাহিনীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় পাক-ভারতের ওই গোপন বৈঠকের পর সীমান্তে গোলাগুলির ঘটনা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পায়।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories