Saturday, September 5, 2026
30 C
Kolkata

মুসলিম যুবকের হাতে হিন্দু মহিলার শেষকৃত্য!মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত গড়লেন কেরলের সাফির!

কেরলের তিরুবনন্তপুরামের চিট্টাট্টুমুক্কু ওয়ার্ডের সদস্য টি. সাফির আবারও প্রমাণ করলেন, মানবতা ধর্মের ঊর্ধ্বে। ২৪ বছর আগে মাকে হারানো সাফির বলেন, “একটাও দিন যায় না, যেদিন মায়ের কথা মনে না পড়ে। রাখি আম্মা মারা যাওয়ার পর ঠিক সেই একই কষ্ট অনুভব করেছি।” ছত্তিশগড়ের বাসিন্দা ৪৪ বছর বয়সী রাখি মানসিকভাবে প্রতিবন্ধী। তিনি গত আড়াই বছর ধরে কাজিনামকুলামে অবস্থিত বেঞ্জামিন মেনি সাইকো সোশ্যাল রিহ্যাবিলিটেশন সেন্টারে ছিলেন। সেখানে ভর্তি হওয়ার কিছুদিন পরই তার স্তন ও লিভারের ক্যান্সার ধরা পড়ে। শেষ সময়ে তার একটাই ইচ্ছা ছিল যেন তার শেষকৃত্য হয় হিন্দু ধর্মের রীতিতে কিন্তু তার পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি বলে জানা যায়।

এই সময়ে এগিয়ে আসেন সাফির। নিজে একজন মুসলিম ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও, তিনি হিন্দু ধর্মের রীতি অনুযায়ী রাখির শেষকৃত্য সম্পন্ন করেন। তিনি বলেন, “একজন মানুষ যখন শেষ ইচ্ছা প্রকাশ করে, তখন সেটা মানা আমাদের দায়িত্ব। ধর্ম এখানে বাধা হতে পারে না।”এর আগেও সাফির এমন কাজ করে বহুবার নজির গড়েছেন। সম্প্রতি দুই সপ্তাহ আগেই, নগরুরের আরেক হিন্দু মহিলার, শেষকৃত্য তিনি সম্পন্ন করেন। সাফির জানান, “রাখি আম্মার শেষকৃত্য আমি যতটা জেনেছি, ততটাই করেছি। বন্ধুরা সাহায্য করেছে, শ্মশানের কর্মীও পাশে ছিলেন। এমনকি স্থানীয় ইমাম সাহেবও আমার এই কাজে প্রশংসা করেন। “

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories