Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও প্রকাশ হলো না লজিক্যাল ডিসক্রেপেন্সি সংক্রান্ত ভোটার তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে লজিক্যাল ডিসক্রেপেন্সি সংক্রান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। আদালতের নির্দেশ ছিল, এই তালিকা পঞ্চায়েত-ব্লক অফিস এবং পুরসভার ওয়ার্ড অফিসে টাঙাতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই জানতে পারেন তাঁদের নাম রয়েছে কি না। কিন্তু বাস্তবে তা হয়নি। শনিবার গভীর রাতে নির্বাচন কমিশন একটি তালিকা প্রকাশ করলেও তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়নি। এই তালিকা শুধু ইআরও এবং এআরওদের কাছে পাঠানো হয়। ফলে যাঁদের শুনানিতে ডাকা হবে, তাঁরা নিজেরাই জানেন না তাঁদের নাম তালিকায় আছে কি না। এমনকি যাঁদের শুনানির নোটিস দেওয়া হচ্ছে, তাঁদের রিসিভ কপিও ঠিকভাবে দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছিল, যাঁদের নামে অসঙ্গতি রয়েছে, তাঁদের তালিকা স্থানীয় অফিসে টাঙাতে হবে এবং শুনানির জন্য ডাকা হলে তার লিখিত প্রমাণ দিতে হবে। শনিবার রাজ্যের কয়েকটি জায়গায় বিডিও অফিসে তালিকা টাঙানো হলেও কিছুক্ষণের মধ্যেই তা খুলে ফেলা হয়। বলা হয়, দিল্লি থেকে নির্দেশ আসায় তালিকা সরানো হয়েছে।

রবিবার জানা যায়, প্রায় ১ কোটি ৫১ লক্ষ ভোটারের নাম নিয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকায় দু’টি ভাগ রয়েছে, লজিক্যাল ডিসক্রেপেন্সি এবং আনম্যাপড। কিন্তু এই তালিকাও সাধারণ মানুষের সামনে প্রকাশ করা হয়নি, যা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী বলে মনে করা হচ্ছে।প্রথমে কমিশন জানিয়েছিল, প্রায় ১ কোটি ২২ লক্ষ ভোটারের নাম রয়েছে। কিন্তু পরে দেখা যায়, হঠাৎ করে প্রায় ২৫ লক্ষ ভোটারের নাম যোগ হয়েছে। কমিশনের দাবি, পুনর্বাচাইয়ের সময় কিছু অসঙ্গতি ধরা পড়ায় এই নামগুলি যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ভোটার তালিকা প্রকাশে স্বচ্ছতার অভাব এবং আদালতের নির্দেশ মানা হয়নি বলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories