Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

লাভ জিহাদের পর এবার স্কুল জিহাদ! মহারাষ্ট্রের ১৬৪টি স্কুল অবৈধ ঘোষণা করে বিতর্কের মুখে বিজেপি নেতা কিরিট সোমাইয়া

মহারাষ্ট্রে ফের নতুন বিতর্কের সূত্রপাত করলেন বিজেপির প্রবীণ নেতা কিরিট সোমাইয়া। তিনি অভিযোগ তুলেছেন, শহরে নাকি “স্কুল জিহাদ” চলছে। রবিবার মুলুন্ডে নিজের বাড়িতে এক সাংবাদিক বৈঠকে এই দাবি করেন তিনি, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে।সোমাইয়ার বক্তব্য, বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসি শহর জুড়ে ১৬৪টি বেআইনি স্কুল চিহ্নিত করেছে। তাঁর দাবি, এর মধ্যে প্রায় ১৫০টি স্কুল নাকি “মুসলিম জমি মাফিয়া”-দের সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, এই সব প্রতিষ্ঠান শিক্ষা দপ্তরের অনুমতি বা স্বীকৃতি ছাড়াই চলছে।সাংবাদিকদের সামনে সোমাইয়া অভিযোগ করেন, “জমি দখল করে শুধু স্কুলই তৈরি করা হয়নি, কিছু জায়গায় তা মসজিদেও বদলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে জিহাদ ছড়ানোর চেষ্টা হচ্ছে।” তাঁর দাবি, গত ১৫ বছর ধরে এই কাজ চলছে এবং গোবিন্দি, মালাড ও কুরলার মতো এলাকায় এই ধরনের স্কুলের সংখ্যা বেশি।বিজেপি নেতা আরও বলেন, দীর্ঘদিন ধরে বিএমসি-র মধ্যে দুর্নীতি চলার ফলেই এই সমস্যা বেড়েছে। তাঁর কথায়, “প্রথমে জমি দখল করা হয়েছে, তারপর ধীরে ধীরে সেখানে নির্মাণ হয়েছে। আগে ছিল ‘ল্যান্ড জিহাদ’, এখন তা ‘স্কুল জিহাদ’-এ রূপ নিয়েছে।” তবে এই সব গুরুতর অভিযোগের পক্ষে তিনি কোনও লিখিত প্রমাণ পেশ করেননি।এছাড়াও, সোমাইয়া দাবি করেন, এই বেআইনি স্কুলগুলির সঙ্গে “অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের” থাকার ব্যবস্থারও যোগ থাকতে পারে। যদিও এই দাবির পক্ষেও তিনি কোনও নির্দিষ্ট তথ্য তুলে ধরেননি।তিনি জানান, বিষয়টি ইতিমধ্যেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর এবং বিএমসি কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে শিক্ষা দপ্তর কিছু জায়গায় পরিদর্শনও চালিয়েছে বলে তিনি দাবি করেন। সোমাইয়ার কথায়, আগামী সপ্তাহের মধ্যেই এই বেআইনি স্কুলগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।এই মন্তব্য ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিরোধী দলগুলি আগে থেকেই “জিহাদ” শব্দের রাজনৈতিক ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে এবং একে বিভাজনমূলক বলে সমালোচনা করেছে।উল্লেখ্য, এর কিছুদিন আগেই মহারাষ্ট্রের মন্ত্রী নিতেশ রানে নাসিকের একটি ঘটনায় “কর্পোরেট জিহাদ” প্রসঙ্গ তুলে বিতর্কে জড়িয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমাইয়ার এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories