Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

বাংলায় শীগ্রই আয়োজিত হবে কিষান মহাপঞ্চায়েত : রাকেশ টিকায়েত, ভোটের আগে বিপাকে বিজেপি

নিউজ ডেস্ক : গতবছর মোদি সরকারের প্রণীত এবং বিরোধীশূন্য সংসদে পাস করিয়ে নেয়া বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলমান কৃষক আন্দোলনের ঢেউ পৌঁছে যাচ্ছে দেশের প্রতিটি কোনায় কোনায়। আর এই আন্দোলনকে আরো সুসংগঠিত এবং জোরদার করার জন্য আয়োজিত হচ্ছেন কিষান মহা পঞ্চায়েত। আর তারই ধারাবাহিকতায় দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও কিষাণ মহাপঞ্চায়েতের আয়োজন করা হবে বলে জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকাইত। হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের পাশাপাশি এরাজ্যেও কিষান মহাপঞ্চায়েতে আসবেন আন্দোলনরত কৃষকরা।

রোহতকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেন, ‘‌আন্দলনরত কৃষকরা সরকারের সঙ্গে সংঘর্ষের শেষ দেখে ছাড়বে৷ কৃষক আন্দোলন সংগঠিত করা হবে  বাংলাতেও৷ কৃষকদের অধিকারের জন্য লড়ে যাব৷ বাংলার কৃষকরাও সমস্যার মধ্যে রয়েছেন৷ বাংলাতেও ফসলের সঠিক দাম মিলছে না।’‌ আরও একধাপ এগিয়ে কৃষক নেতা গুরনাম সিং চাড়ুনি সরাসরি জানিয়ে দিলেন, ‘‌বাংলায় বিজেপি হারলেই ওখানকার কৃষকরা জিতবে৷ তাই আমরা পশ্চিমবঙ্গে যাব৷ ওখানকার কৃষক ভাইদের বোঝাব, যারা কৃষকদের বিপক্ষে আইন তৈরি করেছে তাদের ভোট দেবেন না।’‌

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একুশের ভোটের আগে রাকেশ টিকাইতদের হাত ধরে পশ্চিমবঙ্গে যদি কৃষক আন্দোলন মাথাচাড়া দেয় তাহলে অ্যাডভান্টেজ পাবে তৃণমূল আর বিপাকে পড়তে পারে বিজেপি। এমতাবস্থায় বাংলায় কৃষক আন্দোলন বিরোধী বিজেপির থেকে তৃণমূল অনেকটা এগিয়ে যাবে বলে মনে করছেন অনেকে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories