Friday, March 6, 2026
28.9 C
Kolkata

বিজেপি শাসিত অসমে রহস্যজনক মৃত্যু কোচবিহারের পরিযায়ী শ্রমিকের, খুনের অভিযোগ পরিবারের

মুর্শিদাবাদের বেলডাঙার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক পরিযায়ী যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের শীতলকুচি এলাকায়। বিজেপি শাসিত অসম রাজ্য থেকে উদ্ধার হয়েছে ওই যুবকের মৃতদেহ। মৃতের নাম হিমঙ্কর পাল (৩৫)। তার বাড়ি শীতলকুচি ব্লকের ভৈরাথানা গ্রাম পঞ্চায়েতের কুরষামারি এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার কাজের খোঁজে অরুণাচল প্রদেশে গিয়েছিলেন হিমঙ্কর। তবে সেখানে উপযুক্ত কাজ না পাওয়ায় তিনি বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেন। একটি বাসে চেপে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পরিবারের অভিযোগ, বাসযাত্রার সময় চালকের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে হিমঙ্করের বচসা হয়। এরপর পরিকল্পিতভাবে তাকে মারধর করা হয় এবং রেললাইনের ধারে ফেলে দেওয়া হয়।

মৃতের বাবা নীতীশ পাল জানান, হিমঙ্করের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাই এটি কোনও দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন বলে তাদের দৃঢ় বিশ্বাস। পরে অসমের একটি এলাকায় তার মৃতদেহ উদ্ধার হয় বলে খবর আসে। খবর পেয়েই রবিবার পরিবারের সদস্যরা মৃতদেহ আনতে অসমের উদ্দেশ্যে রওনা দেন। সোমবার রাতে মৃতদেহ শীতলকুচিতে পৌঁছয়। এই ঘটনায় গোটা কুরষামারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে, প্রাক্তন সাংসদ ও বর্তমানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বারবার হামলার ঘটনা সামনে আসছে।পরিবারের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। তাদের একটাই দাবি, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories