কলকাতা বইমেলা বাঙালির অত্যন্ত আবেগপ্রবণ। ১৯৭৬ সালে ময়দান থেকে শুরু হওয়া এই বইমেলা আজ আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বইমেলার স্থান বদলেছে। ময়দান থেকে মিলন মেলা হয়ে বর্তমানে সল্টলেকের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা।
বর্তমানে আন্তর্জাতিক কলকাতা বইমেলার দায়িত্বে রয়েছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। গিল্ডের শীর্ষ দায়িত্বে আছেন সুধাংশু শেখর দে ও ত্রিদিব চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই এই বইমেলা সব ধর্ম, জাতি ও ভাষার মানুষের মিলনস্থল হিসেবে পরিচিত।তবে সাম্প্রতিক বছরগুলিতে বইমেলায় কিছু বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, গত দুই বছর ধরে একটি নির্দিষ্ট স্টলে ঘৃণা ও বিদ্বেষ মূলক বই বিক্রি হচ্ছে। এ বছর স্টল নম্বর ২৫৬-এ এসব বই খোলাখুলি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। এই বইগুলিতে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে কটু ভাষা ও ইতিহাস বিকৃতির কথা বলা হয়েছে।
এই ঘটনায় হিন্দু ও মুসলিম বহু মানুষ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনে অভিযোগ জানান। বিষয়টি গুরুত্ব দিয়ে কমিশনের চেয়ারম্যান গিল্ড সভাপতির সঙ্গে দেখা করে মৌখিকভাবে বিষয়টি জানান। প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেনো স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় পুলিশের সক্রিয়তা প্রয়োগ করে কড়া হাতে, বইমেলায় বিদ্বেষমূলক বই বন্ধ করার উদ্যোগ গ্রহণ করছেন না?


