Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

অন্যান্য প্রকল্পের টাকা বাড়লেও আজও ১০০০ টাকা ভাতা পেয়ে বঞ্চিত প্রতিবন্ধীরা, উত্তাল কলকাতার রাজপথ

সমান অধিকার ও ন্যায্য ভাতার দাবিতে রাজ্য জুড়ে প্রতিবাদে সরব হলেন বিশেষভাবে সক্ষম নাগরিকরা। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী–র ডাকে এদিন হাজার হাজার মানুষ পথে নামেন। জেলার পর জেলা বিক্ষোভ কর্মসূচি চলার পাশাপাশি কলকাতাতেও বড় জমায়েত দেখা যায়। শহরের আকাদেমি অব ফাইন আর্টস–এর সামনে রাণুচ্ছায়া মঞ্চ চত্বরে অনুষ্ঠিত সভায় বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে যোগ দেন।

উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, কাকদ্বীপ এবং সুন্দরবনের উপকূল এলাকা থেকে বহু অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। তাঁদের একটাই প্রশ্ন রাজ্যে অন্য সামাজিক প্রকল্পে ভাতা বাড়লেও প্রতিবন্ধী ভাতা কেন অপরিবর্তিত রইল? বক্তাদের বক্তব্য, নাগরিক হিসেবে তাঁরা ভোট দেন, কর দেন, সমাজের অংশ হয়ে থাকেন; অথচ দীর্ঘদিন ধরে তাঁদের আর্থিক সহায়তায় কোনও উন্নতি হয়নি।সম্প্রতি কেন্দ্র ও রাজ্যের বাজেট পেশ হয়েছে। সেখানে কিছু প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি হলেও বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য ভাতা বাড়ানোর ঘোষণা নেই বলে অভিযোগ সংগঠনের। বর্তমানে রাজ্যে মাসিক ভাতা ১ হাজার টাকা। সংগঠনের দাবি, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার খরচের সঙ্গে এই পরিমাণ সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতিবাদ মঞ্চ থেকে ন্যূনতম পাঁচ হাজার টাকা মাসিক ভাতা এবং দারিদ্র দূরীকরণ প্রকল্পে পাঁচ শতাংশ সংরক্ষণের দাবি তোলা হয়। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দাবি না মানলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে। তাঁদের কথায়, সম্মান ও ন্যায্য প্রাপ্যের প্রশ্নে আপস করা হবে না।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories