Saturday, September 5, 2026
30 C
Kolkata

উন্নাওয়ে মহাশিবরাত্রির শোভাযাত্রা ঘিরে উত্তেজনা, পুলিশের নজরদারিতেই ঈদগাহের প্রাচীরে উঠল হনুমান সেজে এক ব্যক্তি!

উত্তরপ্রদেশের উন্নাও জেলার মৌরাঁওয়ায় একটি ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মহাশিবরাত্রি উপলক্ষে বের হওয়া এক শোভাযাত্রার সময় এই ঘটনাটি ঘটে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই মিছিল এগোচ্ছিল মহাশিব রাত্রির । সেই সময় হনুমানের সাজে এক যুবক স্থানীয় ঈদগাহের প্রাচীরে উঠে পড়ে বলে জানা যায়। ভিডিওতে দেখা যায়, যুবকটি প্রাচীরের উপর দাঁড়িয়ে লাফালাফি করছে। ঘটনাস্থলে মিছিল কিছু সময়ের জন্য থেমে ছিল। উপস্থিত কয়েকজন পুরো ঘটনাটি ভিডিও করে এবং পরে সেই ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় মুসলিম বাসিন্দাদের একাংশের অভিযোগ, এই কাজ ইচ্ছাকৃত ভাবে উসকানি দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে। তাদের মতে, উপাসনাস্থলের প্রতি এমন আচরণ অসম্মানজনক এবং এতে অস্বস্তি ও আতঙ্ক তৈরি হয়েছে। এক প্রবীণ বাসিন্দা বলেন, বহু বছর ধরে এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে, এই ধরনের ঘটনা সেই সম্পর্ককে আঘাত করে।

ঘটনার পর উন্নাও পুলিশ বিষয়টি নজরে নেয়। ঊর্ধ্বতন কর্তারা মৌরাঁওয়া থানাকে তদন্তের নির্দেশ দেন। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
অন্যদিকে , বিরোধীরা এই ঘটনাকে কেন্দ্র করে কঠোর ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories