Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

লেহ শহরে বিক্ষোভের পর গ্রেফতার সোনম ওয়াংচুক, জাতীয় নিরাপত্তা আইনে মামলা

লাদাখে সাম্প্রতিক হিংসা ও প্রাণহানির ঘটনার পর গ্রেফতার করা হল সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। লাদাখ পুলিশের ডিজি এসডি সিংহ জামওয়ালের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ওয়াংচুককে তার লেহর বাড়ি থেকে আটক করা হয়। সোনম ওয়াংচুকের বিরুদ্ধে অভিযোগ, তিনি লাদাখে চলমান বিক্ষোভে উস্কানি দিয়েছেন। বুধবার লেহ শহরে হাজার হাজার মানুষ লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা ও রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে রাস্তায় নামে। সেই সময় বিজেপির পার্টি অফিস ও একটি পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়। এই ঘটনায় পাঁচজনের মৃত্যুও হয় বলে জানা যায়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দাবি করেছে, সোনমের উস্কানিই এই ঘটনার অন্যতম কারণ। তার স্বেচ্ছাসেবী সংস্থা ‘এসইসিএমওএল’-এর বিদেশি অনুদান গ্রহণ নিয়ে আগে থেকেই তদন্ত চলছিল। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের নিয়ম ভাঙার অভিযোগে সোনমের সংস্থার লাইসেন্স বাতিলও করা হয়েছে। কেন্দ্র ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এই ঘটনার পর লাদাখে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories