Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক! কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি, আতঙ্কে যাত্রীরা

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে বোমাতঙ্কের। মুম্বইগামী একটি ইন্ডিগো বিমানে বোমা রাখা হয়েছে বলে হুমকি বার্তা আসে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়।

এরপর বিমানবন্দরের নিজস্ব বম্ব স্কোয়াড তল্লাশি শুরু করে। যাত্রীদের তৎক্ষণাৎ বিমান থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিমানে ও চারপাশে কড়া তল্লাশি চালানো হয়, তবে শেষ পর্যন্ত কিছু পাওয়া যায়নি।

দেশে ভারত-পাক অশান্ত পরিস্থিতির জেরে আগেই হাই অ্যালার্ট ছিল। বিমানবন্দরে সাত স্তরের নজরদারি চলছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, হুমকির উৎস খুঁজে দেখা হচ্ছে। এটা নিছক ভুয়ো হুমকি নাকি এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য আছে, তা জানার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories