Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

আনফলো-র তালিকায় প্রাক্তনরা, নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ ৪২ অ্যাকাউন্ট ফলো কলকাতা পুলিশের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্টে বড়সড় পরিবর্তন সামনে এল। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে আর ‘ফলো’ করছে না কলকাতা পুলিশের সরকারি অ্যাকাউন্ট।

বর্তমানে কলকাতা পুলিশের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট যে সব ব্যক্তিত্ব ও দফতরকে অনুসরণ করছে, সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রীর কার্যালয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁর দফতরের সরকারি অ্যাকাউন্ট। বর্তমানে মোট ৪২টি অ্যাকাউন্ট ‘ফলো’ করছে কলকাতা পুলিশের সরকারি হ্যান্ডল।

গত সোমবার, ৪ মে ঘোষিত বিধানসভা নির্বাচনের ফলাফলে ২০৭টি আসনে জয় পায় বিজেপি। তার পর শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। প্রশাসনিক এই পরিবর্তনের আবহেই কলকাতা পুলিশের সমাজমাধ্যমের তালিকায় এই রদবদল প্রকাশ্যে আসে।

এদিকে, ৯ মে দুপুর ১২টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডল ও ফেসবুক পেজে তাঁর পরিচয়ে এখনও ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী’ উল্লেখ রয়েছে।

ফল ঘোষণার পর থেকেই নিরাপত্তা ব্যবস্থাতেও পরিবর্তন দেখা যায়। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের আশপাশে থাকা ‘সিজ়ারস ব্যারিকেড’ সরিয়ে নেয় পুলিশ। আগে সেখানে প্রবেশের ক্ষেত্রে কড়া নজরদারি চালানো হত; পরিচয় যাচাই ও যাতায়াতে নানা বিধিনিষেধ ছিল। পরে লালবাজার থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বিদায়ী মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আর অতিরিক্ত নিরাপত্তা থাকবে না। তবে প্রোটোকল অনুযায়ী একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে প্রয়োজনীয় নিরাপত্তা তিনি পাবেন বলেই সূত্রের খবর।

একই ভাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরের সামনে থেকেও পুলিশি প্রহরা তুলে নেওয়া হয়েছে। শান্তিনিকেতনের বাড়ি থেকে সরানো হয়েছে স্ক্যানারসহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম।

এই পরিস্থিতির মধ্যেই কলকাতা পুলিশের সরকারি সমাজমাধ্যম অ্যাকাউন্ট থেকে মমতা ও অভিষেককে ‘আনফলো’ করার ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories