Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

আন্তর্জাতিক ফুটবল বিশ্বে এখন নিষিদ্ধ ইসরায়েল

রাশিয়া যেমন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের কারণে সবধরনের আন্তর্জাতিক ক্রীড়া থেকে নিষিদ্ধ হয়েছে, ঠিক একইভাবে ইসরায়েলকেও কেন ছাড় দেওয়া হচ্ছে , এই প্রশ্ন এখন ফুটবলবিশ্বে তীব্র আলোচনার বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী ইসরায়েলকে ফুটবল বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি তোলেন। তার বক্তব্য, একই নিয়ম সবার জন্য হলে, ফিফা কেন ইসরায়েল প্রশ্রয় দিচ্ছে? যদিও ফিফা জানিয়েছে, ইসরায়েল তাদের নিয়ম মেনে চলে, তাই নিষেধাজ্ঞার প্রশ্নই ওঠে না।

তবে এবার ফিফার বিপরীতে অবস্থান নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। গাজায় চলমান যুদ্ধে বহু নিরীহ মানুষের প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের ক্লাব ও জাতীয় দলকে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা শুরু করেছে তারা। এই পরিস্থিতিতে ইউরোপের বহু দেশ ফ্রান্স, স্পেন, ইতালি , ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। মঙ্গলবার উয়েফার এক জরুরি বৈঠকে এই প্রস্তাব তোলা হবে, যেখানে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে। যদি নিষেধাজ্ঞা কার্যকর হয়, তবে ইসরায়েলি জাতীয় দল আন্তর্জাতিক ফুটবল থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories