Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

সারা বছর বিজেপি বিধায়কে না দেখার ক্ষোভে নদীয়ার কৃষ্ণগঞ্জে পোস্টার পড়লো,’বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না’

নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে একাধিক পোস্টার ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ব্লকের বিভিন্ন জায়গায় হঠাৎ করে কিছু পোস্টার চোখে পড়ে স্থানীয় মানুষের। পোস্টারের শিরোনাম ছিল, ‘বিধায়ককে খুঁজে দিন’। সেখানে স্থানীয় বিজেপি বিধায়ক আশিস কুমার বিশ্বাসের ছবি ছাপানো হয়। পাশাপাশি ইডি, সিবিআই ও পুলিশের কাছে তাকে খুঁজে বের করার আহ্বান জানানো হয়েছে। পোস্টারে আরও কিছু কড়া ভাষায় মন্তব্য লেখা থাকায় বিষয়টি নিয়ে দ্রুত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনার পর থেকেই এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এই পোস্টারকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে চাপ তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে বিধায়ক আশিস কুমার বিশ্বাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ভোটের আগে তাকে বদনাম করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। তার কথায়, তিনি কোনও ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন এবং কেউ তার বিরুদ্ধে প্রমাণ দেখাতে পারবে না। বিধায়ক তহবিলের অর্থ নিয়ম মেনে উন্নয়নমূলক কাজেই ব্যবহার হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, তৃণমূল যুব কংগ্রেসের কৃষ্ণগঞ্জ ব্লক সভাপতি শুভদীপ সরকার ভিন্ন সুরে কথা বলেন। তার দাবি, সাধারণ মানুষের মধ্যেই ক্ষোভ জমে উঠেছে। অনেকেই অভিযোগ করছেন, প্রয়োজনের সময় বিধায়ককে এলাকায় পাওয়া যায় না। সেই অসন্তোষ থেকেই এই ধরনের পোস্টার সামনে এসেছে বলে তিনি মন্তব্য করেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই পোস্টার লাগানোর সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। তাদের বক্তব্য, দলীয় কর্মীরা উন্নয়নমূলক কাজে ব্যস্ত এবং এই ঘটনার সঙ্গে তারা যুক্ত নন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories