Wednesday, October 21, 2026
25 C
Kolkata

রমজান ও হিজাব নিয়ে বাধার অভিযোগ, কুর্নুলের নার্সিং কলেজে কাশ্মীরি ছাত্রীদের ক্ষোভ

অন্ধ্র প্রদেশের কুর্নুলের একটি সরকারি নার্সিং কলেজে কাশ্মীরি কয়েকজন ছাত্রী বৈষম্য ও হেনস্তার অভিযোগ তুলেছেন। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছে জম্মু ও কাশ্মীরের এক ছাত্র সংগঠন।

অভিযোগকারী ছাত্রীরা জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ বৃত্তি প্রকল্পে এসে এখানে স্নাতক স্তরের নার্সিং পড়ছেন। তাঁদের দাবি, রমজান মাসে সেহরি ও ইফতারের জন্য ন্যূনতম ব্যবস্থা চাওয়া হলেও তা করা হয়নি। উপবাসের সময় কিছুটা ছাড়ের আবেদনও নাকচ করা হয়েছে বলে অভিযোগ। বাইরে থেকে খাবার আনতেও বাধা দেওয়া হয়েছে বলে তাঁরা জানিয়েছেন।

ছাত্রীদের আরও অভিযোগ, হিজাব পরা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ধর্মীয় আচার পালন নিয়ে কটূক্তি করা হয়েছে বলেও দাবি। আপত্তি জানালে বরখাস্ত করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়েকজনকে অপমানজনক ভাষায় সম্বোধন করা হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।

ছাত্র সংগঠনের বক্তব্য, এই পরিস্থিতিতে ছাত্রীরা মানসিক চাপে রয়েছেন, যার প্রভাব পড়ছে পড়াশোনায়। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories