Friday, March 6, 2026
22.2 C
Kolkata

লক্ষ্মীনগরে জিম সংক্রান্ত বিবাদে প্রকাশ্যে মারধর, আহত গোটা পরিবার

পূর্ব দিল্লির লক্ষ্মীনগরে একটি জিমের মালিকানা নিয়ে বিবাদ ঘিরে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। গত ২ জানুয়ারি প্রকাশ্য রাস্তায় এক পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, যা ঘিরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

আহত পরিবারের দাবি, ঘটনার দিন তারা নিজেদের বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন। সেই সময় হঠাৎ কয়েকজন এসে ঝামেলা শুরু করে। আহত পরিবারের সদস্য রীতা গর্গ জানান, ওই সম্পত্তি আইন অনুযায়ী তাদেরই। তা সত্ত্বেও কেন তারা বাড়ির সামনে দাঁড়াতে পারবেন না, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

রীতার অভিযোগ, প্রথমে শুভম যাদব তার স্বামীকে ধরে টানাটানি শুরু করেন। তিনি বাধা দিতে গেলে পিন্টু যাদব নামক আর এক ব্যক্তি একটি থার গাড়ি নিয়ে দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা মারার চেষ্টা করেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তার স্বামী। এরপর শুরু হয় বেধড়ক মারধর। একের পর এক লোক এসে তার স্বামীকে রাস্তায় ফেলে মারতে থাকে। রীতা গর্গ এগিয়ে গেলে তাকেও লাথি মারা হয়, চুল ধরে টানা হয় বলে জানা গিয়েছে।

পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে পরিবারের দাবি। রীতা জানান, তিনি সাহায্যের জন্য থানায় ছুটে গেলে ততক্ষণে হামলাকারীরা বাড়িতে ঢুকে তার ছেলেকে টেনে বের করে আনে। প্রকাশ্য রাস্তায় তাকে পোশাক খুলে মারধর করা হয়। চারপাশে মানুষ থাকলেও কেউ এগিয়ে আসেনি। হাতজোড় করে ছেলেটি বারবার অনুরোধ করলেও হামলা থামেনি।

পরিবারের কর্তা রাজেশ গর্গ জানান, বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। তার ছেলের বিয়ে আর মাত্র দশ দিনের মধ্যে। মারধরের পর দু’জন ছেলেই বাড়ি ছেড়ে চলে গিয়েছে, ফোনও বন্ধ। কোথায় আছে, তা জানেন না তারা। এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পুলিশ জানিয়েছে, জিমের দখল ও মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিবাদ থেকেই এই ঘটনা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাইরাল ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। বাকি অভিযুক্তদের খোঁজে একাধিক দল নামানো হয়েছে। বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত চলছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories