Friday, March 6, 2026
28.9 C
Kolkata

শ্রমকোড বাতিলের দাবিতে মালদায় বাম সংগঠনের বিক্ষোভ!

কেন্দ্রের বিজেপি সরকারের নতুন শ্রমকোড বাতিলের দাবিতে বুধবার মালদা শহরে রাস্তায় নামলেন বিভিন্ন বামপন্থী শ্রমিক সংগঠনের নেতৃত্ব। সিটু-সহ একাধিক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের উদ্যোগে ফোয়ারা মোড়ে প্রতিবাদ ও বিক্ষোভ সভার আয়োজন করা হয়। সকাল থেকেই শ্রমিক ও সংগঠনের কর্মীরা সেখানে জড়ো হতে শুরু করেন।

সভায় উপস্থিত ছিলেন সিটুর জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা, আরএসপি-র জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে সহ অন্যান্য বাম সংগঠনের নেতারা। বক্তৃতায় তারা শ্রমকোডকে শ্রমিকদের স্বার্থবিরোধী বলে দাবি করেন। তাদের অভিযোগ, নতুন শ্রমকোড কার্যকর হলে চাকরির নিরাপত্তা কমবে, মজুরি ও কর্মপরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

নেতাদের বক্তব্য অনুযায়ী, কেন্দ্র সরকার এই আইন এনে শ্রমিকদের সুরক্ষা কমিয়ে বড় শিল্পপতিদের স্বার্থ দেখছে। তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিক আন্দোলন জোরদার হচ্ছে, মালদায়ও সেই প্রতিবাদের অংশ হিসেবে আজকের এই কর্মসূচি করা হয়েছে। সভা শেষে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রের উদ্দেশ্যে শ্রমকোড প্রত্যাহারের দাবি জানানো হয়। নেতারা আরও জানান, দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহৎ আন্দোলনের পথে হাঁটবেন তারা।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories