Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

নীতিশের জন্য ভাঙছে বিজেপি শরিক JD(U), অভিযোগ আরেক শরিক LJP নেতা চিরাগ পাশোয়ান

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড (জেডিইউ) খুব শিগগিরই ভাঙনের মুখে পড়বে, দাবি এলজেপি নেতা চিরাগ পাসোয়ান। কেন্দ্রীয় মন্ত্রিসভায় যাতে তিনি না ঢুকতে পারেন তার জন্য নিজের দলের নেতাদের প্রতি বঞ্চনা করেছেন নীতীশ বলেও অভিযোগ তার।

‘আশীর্বাদ যাত্রা’ চলাকালীন সমস্তিপুরে চিরাগ পাসোয়ান বললেন, ‘আমি কোনওদিনও মন্ত্রিত্ব পেতে ব্যাকুল হয়ে পড়িনি। কিন্তু আমি এখনও জানি না আমার কাকা পশুপতি কুমার পারস কোন দলের কোটায় মন্ত্রিসভায় ঢুকে পড়লেন। ঘটনাক্রম যা দাঁড়িয়েছে তাতে বোঝাই যাচ্ছে নীতীশ কুমার তাঁর দলের নেতাদের, বিশেষ করে রাজীব রঞ্জন ওরফে লালন সিংয়ের সঙ্গে বঞ্চনা করেছেন।’

পারস সহ এলজেপি-র পাঁচ সাংসদকে বরখাস্ত করা হয়েছে, রামবিলাস পাসোয়ান পুত্র চড়াগ বিষয়টি প্রধানমন্ত্রী মোদির দৃষ্টিগোচর করেছেন বলে জানান। তিনি বলেন, তাঁর দল এলজেপিকে ভাঙার নেপথ্যের কারিগর লালন সিং মন্ত্রিসভায় উপেক্ষিত হয়েছেন, যা জেডিইউ-এর ভাঙন ডেকে আনবে। চিরাগের কথায়, ‘মন্ত্রিত্বের দাবিদার লালন সিংয়ের থেকে মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে। এর ফলে জেডিইউ-এর অন্দরে অসন্তোষ সৃষ্টি হয়েছে যা থেকে দলে ভাঙন ধরতে পারে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories