Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

মালদায় আমবাগান থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

এনবিটিভি ডেস্কঃ  আমবাগান থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকাজুড়ে। শুক্রবার সকালে মানিকচক থানার অন্তর্গত ভেষপাড়া এলাকায় আমবাগানে দেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা।ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খুনের অভিযোগ পরিবারের। মানিকচক থানার পুলিশ দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

উদ্ধারকৃত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য এলাকাতে।

পুলিশ সূত্রে জানাগেছে, মৃতের নাম কৈলাস ঘোষ। নাজিরপুর অঞ্চলের ভেষপাড়া এলাকায় দিনমজুরের কাজ করতেন। বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে আমবাগানে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মুহুর্তের মধ্যে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার আইসি অক্ষয় পালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ব্যাংকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয়। এরপর থেকে আর বাড়ি ফেরেনি। পরিবারের দাবি এক পর মহিলার সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ হত তার। তার সাথে সম্পর্কে যুক্ত ছিল বলে অনুমান পরিবারের। আর সেই সম্পর্কের জেরে খুন বলে দাবি পরিবারের।
মানিকচক থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এর পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানাচ্ছে পুলিশ প্রশাসন।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories