Wednesday, October 21, 2026
25 C
Kolkata

উগ্র হিন্দুত্ববাদীদের হাতে আক্রান্ত ক্যানিং-এর হাফিজুল লস্করের পাশে এসডিপিআই

এনবিটিভি ডেস্কঃ গত ৪ নভেম্বরে ক্যানিং থানার বাহিরবেনা গ্রামে উগ্র হিন্দুত্ববাদী দুষ্কৃতির দ্বারা আক্রান্ত  হন হাফিজুল লস্কর । আজ শুক্রবার এসডিপিআই-এর প্রতিনিধি দল আক্রান্তের নিয়ে ক্যানিং থানার আধিকারিকদের সঙ্গে দেখা করেন। এই ঘটনায় প্রশাসনের নিরবাতা নিয়ে নানান অভিযোগ তুলে ধরেন এই প্রতিনিধি দল । ক্যানিং থানার সৌরভ বাবু ও আইসি-র সঙ্গে সাক্ষাৎ করেন এসডিপিআই- প্রতিনিধি দল।

উল্লেখ্য,হাফিজুল লস্কর ক্যানিং থানার কুমারসা গ্রামে কবাডি খেলা দেখতে গিয়েছিলেন।রাত্রে নিজের বাড়ীতে ফেরারা পথে বাহিরবেনা গ্রামে উগ্র হিন্দুত্ববাদী চড়াও হয় হাফিজুলের উপর। তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল কেড়ে নেয় দুষ্কৃতিরা, তারপর তাঁকে  গণধোলাই দেওয়া হয়।হাফিজুলের প্রায় প্রাণনাশের উপক্রম ।সেখান থেকে  হাফিজুল কোনও ক্রমে  প্রানে বেঁচে বাড়ীতে ফিরে যায়।

এসডিপিআই-এর অভিযোগ, এই নিন্দনীয় ঘটনা ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হলেও দুষ্কৃতীদের লঘু ভাবে দেখা হয়।প্রতিনিধি দল এই ঘটনা সংক্রান্ত জানতে চেয়ে বলেন,

  • আজও পর্যন্ত আসামীদের গ্রেফতার করা সম্ভব হয়নি কেন?
  • আক্রান্তের বাবাকে থানায় হেনস্থা করা হচ্ছে কেন?
  • দুষ্কৃতীদের বিরুদ্ধে  হালকা ধারা দিয়ে কেস করা হল কেন?

যদিও এই সমস্ত প্রশ্নের তেমন কোনো সদুত্তর পাওয়া যায় নাই বলে জানান প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের দাবি,

  • এই ঘটনার সাথে যুক্ত ‘খুনের চেষ্টা’ (attempt to murder ) ধারা সংযুক্ত করে সমস্ত আসামী শাস্তি পায় তার ব্যবস্থা করতে হবে।
  • যাতে পুনরায় ইনভেস্টিগেসন করে সঠিক ভাবে এই মামলার অগ্রগতি করা যায়,সেই দিকে লক্ষ্য রাখার জন্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন প্রতিনিধি দল।

শুক্রবার এই প্রতিনিধি দলের মধ্যে  উপস্থিত ছিলেন এসডিপিআই-এর রাজ্য সম্পাদক  একেএম গোলাম মর্ত্তোজা সহ উপস্তিত ছিলেন এ্যাডভোকেট আনিসুর রহমান ।

একেএম গোলাম মর্ত্তোজা. রাজ্য সম্পাদক ,এসডিপিআই।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories