Sunday, June 7, 2026
28.5 C
Kolkata

রাহুল গান্ধীর মন্তব্যের জেরে উত্তাল লোকসভা

হিন্দুরা নয়, সংঘাত ও ঘৃণা ছড়ায় বিজেপি সংসদে এই মন্তব্য করেই ঝড় তুললেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবার  সংসদে বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, এই দেশ ভয়ের দেশ নয়। আমাদের পূর্বপুরুষরা অহিংসার কথা বলেছেন। ভগবান শিব তার গলায় সাপ ও ত্রিশূল নিলেও তাকে দেখা যায় অভয়মুদ্রায়। যার অর্থ ভয় পেয়ো না।

নির্বাচনী লাভের জন্য বিজেপি রাজনীতির সঙ্গে ধর্মকে মিশ্রিত করে অভিযোগ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, যারা নিজেদের হিন্দু বলেন, তারা প্রতিনিয়ত সহিংসতা, ঘৃণা আর অসত্যের প্রচার করে।

রাহুলের স্পষ্ট ইঙ্গিত ছিল বিজেপি ও আরএসএস-এর প্রতি। বিজেপি ও আরএসএস সত্যিকারের হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না বলেও দাবি করেন তিনি।

এদিকে বিজেপির অভিযোগ রাহুল গান্ধী হিন্দু সম্প্রদায়কে অপমান করেছেন।

এ ব্যাপারে অমিত শাহ বলেন, বিরোধী নেতা বলেছেন যারা নিজেকে হিন্দু বলেন তারা সহিংসতা করেন। এই দেশে কোটি কোটি মানুষ গর্বের সঙ্গে নিজেকে হিন্দু বলেন। তাহলে তারা সবাই কি সহিংসতা করেন? সহিংসতার ভাবনাকে কোনো ধর্মের সঙ্গে জুড়ে দেওয়া অত্যন্ত অন্যায়। তার উচিত ক্ষমা চাওয়া।

জরুরি অবস্থার কথা তুলে ধরে শাহ আরও বলেন, আতঙ্কের বিষয় যদি কিছু ঘটে থাকে তবে তা ঘটেছিল জরুরি অবস্থার সময়। গোটা দেশকে জেল বানিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন তারা।

রাহুলের মন্তব্যের বিরোধিতায় সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রাহুলকে উদ্দেশে তিনি বলেন, আপনি এভাবে গোটা হিন্দু সম্প্রদায়কে দোষারোপ করতে পারেন না।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories