Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

হিন্দুদের অপমান করেছেন রাহুল! রেগে লাল ‘রাম’

‘হিন্দুরা নয়, হিংসা ও ঘৃণা ছড়ায় বিজেপি রাহুল গান্ধীর এ মন্তব্যে অত্যন্ত ক্ষিপ্ত ছোটপর্দার ‘রাম’ তথা বিজেপি সাংসদ অরুণ গোভিল। রসংসদ চত্বরে দাঁড়িয়েই এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেন তিনি।

অরুণ গোভিল বলেন, “অত্যন্ত ভুলভাল কথা বলেছেন। ওনার এমন কথা বলা উচিত হয়নি। আমি একজন হিন্দু। গর্বিতভাবে বলছি, আমি হিন্দু। শুধু আমার সামনে নয়, সমস্ত হিন্দুদের কাছে ওনার ক্ষমা চাওয়া উচি। আজ বিস্তর নাটক করার চেষ্টা করেছেন। কিন্তু বলতে খারাপ লাগছে উনি তা পারেন না। নাটক করতে গেলেও জানতে হবে কী বলতে হয়। এখন বড় হতে পারেননি। অপরিণত। বিপক্ষে এমন নেতা দেখে সত্যিই খারাপ লাগে।”

সোমবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে রামমন্দিরের প্রসঙ্গ তুলে ধরেন রাহুল গান্ধী বলেন, “ফৈজাবাদের সপা সাংসদকে আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি কখন বুঝতে পারলেন যে আপনি নির্বাচনে জিতছেন। উনি বলেন, তিনি শুরু থেকেই জানতেন তিনি জিতবেন। কারণ, এই বিজেপি রামমন্দিরের নামে মানুষের ঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে। তাঁদের ক্ষতিপূরণও দেয়নি। মন্দিরের নামে সেখানকার হিন্দুদের উপর অত্যাচার হয়েছে।”

রামজন্মভূমিতে গরিব মানুষকে উচ্ছেদ করে বিমানবন্দর হয়েছে বলেও অভিযোগ করেন রাহুল বলেন, “এই দেশ ভয়ের দেশ নয়। আমাদের পূর্বপুরুষরা অহিংসার কথা বলেছেন। ভগবান শিব তাঁর গলায় সাপ ও ত্রিশূল নিলেও তাঁকে দেখা যায় অভয়মুদ্রায়। যার অর্থ ভয় পেয়ো না। অন্যদিকে, যারা নিজেদের হিন্দু বলছে, তাঁরা দিনরাত শুধু হিংসা, অসত্য ও ঘৃণা ছড়িয়ে চলেছে। আপনারা (বিজেপি) হিন্দুই না। হিন্দুধর্মে স্পষ্ট লেখা হয়েছে, সত্যের সঙ্গে দাঁড়াও। সত্যের জন্য লড়াই কর।” একইসঙ্গে রাহুল বলেন, “বিজেপি কিংবা আরএসএস হিন্দু সমাজ নয়।”

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories