মূল্যবৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার সমস্যা-সহ একাধিক বিষয়কে কেন্দ্র করে ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হলেও ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকটি জায়গায় ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নামানো হয়েছে পুলিশ। এর মধ্যেই ফ্রান্সের অশান্ত পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাব দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।বিক্ষোভের শুরু সেপ্টেম্বরের শেষ দিকে। প্যারিসের কাছাকাছি একটি স্কুলে শিক্ষক কম থাকার সমস্যাকে কেন্দ্র করে প্রথমে প্রতিবাদ শুরু হয়। পরে সেই আন্দোলন দেশের অন্য এলাকাতেও ছড়িয়ে পড়ে। শিক্ষা ব্যবস্থার সমস্যা মেটানোর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিও তোলেন বিক্ষোভকারীরা। আন্দোলনের প্রভাব পড়েছে ফ্রান্সের অন্তত ৪০টি শহরে। এক সপ্তাহ ধরে চলা এই প্রতিবাদে তিন লক্ষেরও বেশি পড়ুয়া রাস্তায় নেমেছে বলে জানা গিয়েছে।তবে আন্দোলনকে ঘিরে একাধিক অপ্রীতিকর ঘটনার খবর সামনে এসেছে। কয়েকটি স্থানে দোকানপাট ও বিভিন্ন সম্পত্তি ভাঙচুর করার পাশাপাশি আগুন লাগানোর অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পরিস্থিতি সামলাতে পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। এর ফলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘাত আরও বেড়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ করছে।অন্যদিকে, ফ্রান্সের এই অশান্তির জন্য অভিবাসীদের দায়ী করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য ছিল, ইউরোপে শরণার্থী ও অভিবাসীদের সমস্যা বাড়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে মুসলিম অভিবাসীদের নিয়ে তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়।বুধবার এই বক্তব্যের প্রতিবাদ জানান ম্যাক্রোঁ। তিনি বলেন, বিদেশে থাকা কয়েকজন রাজনৈতিক নেতা ফ্রান্সের পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন। তাঁদের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। সাংবাদিকেরা ট্রাম্পের কথা জানতে চাইলে ম্যাক্রোঁ স্পষ্ট করেন, যাঁদের উদ্দেশে তিনি এই মন্তব্য করেছেন, তাঁদের মধ্যে ট্রাম্পও রয়েছেন।ফ্রান্সে অভিবাসী ও ইসলামপন্থীদের কারণে অশান্তি তৈরি হচ্ছে বলে ট্রাম্প যে দাবি করেছেন, তাও মানতে চাননি ম্যাক্রোঁ। তাঁর মতে, এই অভিযোগের কোনও সত্যতা নেই।
ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, বললেন ‘অগ্রহণযোগ্য ও নির্বুদ্ধিতার পরিচয়’
Popular Categories

