Friday, March 6, 2026
26.7 C
Kolkata

মদন মিত্রকে নির্লজ্জ বললেন তিলোত্তমার বাবা মা

তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূল কংগ্রেস দলের কমান্ড ইনচার্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পর, এবার নির্যাতিতার বাবা-মাকে বেলাগাম আক্রমণ করলেন মদন মিত্র। তিনি বাংলায় প্রথম সারির সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন- “আপনি (মৃতার বাবা-মা) পরিষ্কার করে বলুন, সিপিএম এবং বিজেপি আমাকে যেটা বলছে আমি সেটাই করছি। তার জন্য আপনি কি চান? শুনেছি, ডাক্তারদের চার থেকে পাঁচ কোটি উঠেছিল।” তিনি আরো বলেন, “যদি মনে করেন টাকা চান, …টাকা চান। সবকিছু টাকা দিয়ে ঢাকা যায়।”

নির্যাতিতার বাবা-মাকে চূড়ান্ত আক্রমণ করতে গিয়ে মদন মিত্র কি বাংলার বর্তমান শাসকের অলিখিত সত্যিটাকে মুখ ফসকে বলেই দিলেন? “সবকিছু টাকা দিয়ে ঢাকা যায়।”, সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই উক্তির মধ্যে ছিল না কোন প্রশ্নসূচক ভঙ্গিমা।

এই নৃশংস ঘটার কিছুদিন পরেই মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন মৃতার বাড়িতে। পরবর্তীতে তিলোত্তমার বাবা, সরকার দ্বারা প্রদত্ত অর্থ নিতে অস্বীকার করেন। সাম্প্রতিকতম অতীতে তিলোত্তমার বাবা সংবাদমাধ্যমে এসে সরকারের কড়া সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন। এটাই কি শাসক শিবিরে চূড়ান্ত অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে? প্রশ্ন উঠছে নানান মহলে।

মৃতার মাকে, মদন মিত্রের এই সাক্ষাৎকার প্রসঙ্গে, এনবিটিভি প্রতিনিধি প্রশ্ন করায় তিনি জানিয়েছেন, “এখন ওনারা নির্লজ্জের মত ব্যবহার করছেন। প্রথম দিন থেকেই আপনারা দেখেছেন মেয়ের ডেড বডি যখন বাড়িতে আনা হয় তখন, আমাদের টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমরা সেটাকে অস্বীকার করি। মুখ্যমন্ত্রী আমাদের বাড়ি এসে কমপ্লেনসেশনের টাকার কথা বলেন। আমি বলেছি, আমি তখনই, সেইটা নেব যখন মেয়ে সঠিক বিচার পাবে।”

দিনের শেষে বিচারের দাবিতে এখনো চাতক পাখির মত চেয়ে রয়েছে নির্যাতিতার পরিবার সহ গোটা বাংলা। দিনের শেষে মিলবে, সঠিক বিচার? এই একটাই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories