মধ্যপ্রদেশের একটি সরকারি স্কুলে প্রজাতন্ত্র দিবসের মিড ডে মিল বিতরণ ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। মাহিহার জেলার ভাতিগয়ান গ্রামের স্কুলে পড়ুয়াদের পুরি ও হালুয়া দেওয়া হয় ছেঁড়া নোটবুকের পাতায়। ঘটনার একটি ১২ সেকেন্ডের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ভিডিওতে দেখা যায়, পুরোনো একটি লেখা কাগজে খাবার পরিবেশন করা হচ্ছে। বিষয়টি সামনে আসতেই জেলা প্রশাসনের নজরে আসে। এরপর দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা শাসক রানি বাতাদ জানান, শুধু ব্যবস্থা নেওয়াই নয়, স্কুলের প্রধান শিক্ষককে সাসপেন্ড করার প্রস্তাবও দেওয়া হয়েছে। এই ঘটনায় অভিভাবক ও স্থানীয় মানুষজন ক্ষোভ প্রকাশ করেছেন।
Popular Categories


