২০১৩ সালে ৬ এসএলএসটি বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন। এর পরেই ঘটে যত বিপত্তি! অভিযোগ উঠছে ৩১৮৩টি শূন্য পদের জন্য মাত্র ১৫০০ নিয়োগ করা হয়। ৬ এসএলএসটি-এর শূন্য পদ নিয়োগ না করে, ২০২৩ সালে ফের ৬ এসএলএসটি-তে ১৭০০ টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়।
গতকাল দুপুর ২টো নাগাদ বিকাশ ভবনে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসের কাছে মাদ্রাসা সার্ভিস কমিশন চাকরিপ্রার্থী মঞ্চ তুমুল বিক্ষোভ প্রদর্শন করে। মাদ্রাসা সার্ভিস কমিশন চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি মনিরুল ইসলামের উপস্থিতিতে কমিশনে ডেপুটেশন জমা দেওয়া হয়। মনিরুল ইসলাম এনবিটিভি কে দেওয়া সাক্ষাৎকারে জানান, তাদের একটাই দাবি, পুজোর আগে অবিলম্বে শূন্য পদ নিয়োগ করতে হবে।


