Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

মারকাজ ঘরের মধ্যে কিন্তু মহাকুম্ভ খোলা জায়গায়,তাই সংক্রমণ হবে না, কুম্ভমেলা নিয়ে অদ্ভুত সাফাই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক : উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বারে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী এবং সন্ন্যাসীর আগমন হলেও, করোনা বিধিনিষেধের কোন কিছু না মানার পরও এবং সেখানে গত দুই দিনে ১০০২ জনের সংক্রমনের পরও সেখানে করোনা সংক্রমণ হবে না বলছেন মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত। এত সংক্রমনের পরেও সেখানে তবলীগ মার্কাজ এর মত সংক্রমণ হবে না কারণ এটি তবলীগ মার্কাজ এর মত বদ্ধ ঘরে হচ্ছে না বরং উন্মুক্ত জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ধাঁচে দেওয়া এই যুক্তি এখানে শেষ নয়, তিনি আরো বলেন, এখানে মা গঙ্গার আশীর্বাদ আছে তাই এখানে আগত পুণ্যার্থীদের মা গঙ্গা রক্ষা করবেন। ফলে তাদের করোনা সংক্রমনের কোন ভয় নেই।

দেশে যখন নিত্যদিন নতুন করোনা সংক্রমনের সংখ্যা প্রায় ১ লাখ ৮৪ হাজার ঠিক সেইসময় উত্তরাখণ্ডের হরিদ্বারে চলছে লক্ষ লক্ষ সন্নাসী এবং অন্যদের আগমনে মহাকুম্ভ মেলা। দেশের প্রত্যেকটা প্রান্ত থেকে এই মেলা বন্ধ করার জোর আওয়াজ উঠলেও তবলীগ মার্কাজ এর বিরুদ্ধে খড়গ হস্ত বিজেপি সরকার এবং তার স্বাস্থ্যমন্ত্র সম্পূর্ণ নীরব। নীরব দর্শকের ভূমিকা পালন করছে দালাল মিডিয়ার সাংবাদিক এবং সঞ্চালক গুলোও। ফাঁকা মাঠে মহাকুম্ভ মেলা নিয়ে কোনরকমে সাফাই দিতে দেখা গেল উত্তরাখণ্ডের বিজেপি মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত কে।

তবলীগ মার্কাজ এ কয়েক শ করোনা সংক্রমণ ধরা পড়ায় তার বিরুদ্ধে যে পরিমাণ অপপ্রচার চালিয়েছিল বিজেপি এবং তাদের দালাল মিডিয়া, তার বিপরীতে এখন মহাকুম্ভে অসংখ্য সংক্রমন হলেও কেন এই নিরবতা প্রশ্ন উঠছে সব মহল থেকে। হরিদ্বারের পুণ্যস্নান করতে আসা সন্নাসী এবং সাধারন পুণ্যার্থীদের মধ্যে ১০০২ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে শুধু গত দুই দিনে। যদিও নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবরে জানা গেছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার সেখানে ব্যাপক করোনা সংক্রমণ এর বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য খুব কম সংখ্যক পুণ্যার্থী এবং সন্ন্যাসীর করোনা পরীক্ষা করেছে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories