Friday, March 6, 2026
33.5 C
Kolkata

মহারাষ্ট্রে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর ফের হামলা!

মহারাষ্ট্রে তিনজন বাঙালি পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে হামলার শিকার হতে হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশজুড়ে বাংলাভাষী মানুষদের উপর বাড়তে থাকা সহিংসতার প্রেক্ষাপটেও এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বাসিন্দা দিলীপ বাগদী, সামির বড়ুই এবং তাদের বন্ধু মহারাষ্ট্র থেকে ফিরছিলেন, তখন স্থানীয়রা তাদের বাংলায় কথোপকথন শুনে দেশভাগের প্রশ্ন তুলেন। শ্রমিকরা জানান, তারা টিকিট কেনার সময় হিন্দিতে কথা বলছিলেন, কিন্তু নিজেদের মধ্যে বাংলায় কথা বলার পর স্থানীয়রা হিংস্র হয়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, স্থানীয়রা তাদের বাধা দেন, এবং বাংলাদেশি বলে অভিযুক্ত করেন। একজন পরিযায়ী শ্রমিক জানান, “আমরা আমাদের আধার কার্ড দেখালেও তারা আমাদের ভারতীয় হিসেবে গ্রহণ করেননি।” জানা গিয়েছে, শ্রমিকদের অন্য স্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মারধর করা হয়। এমনকি, তাদের উপর গরম চা ঢালার মতো কষ্টদায়ক আচরণও করা হয়।

Hot this week

এসআইআর তালিকা ঘিরে উত্তেজনা, ধর্মতলায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে এসআইআর চূড়ান্ত...

দুই মুসলিম শিক্ষকের ওপর হামলার অভিযোগে কর্নাটকে ছড়ালো উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ করল হাজারো মানুষ!

কর্নাটকের বাসবকল্যাণ শহরে দুই মুসলিম স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ...

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Related Articles

Popular Categories