Friday, March 6, 2026
28.9 C
Kolkata

মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে রহস্যজনক মৃত্যু, পরিযায়ী শ্রমিককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

সুন্দরবনের প্রত্যন্ত এলাকা বাসন্তী ব্লকের সজিনাতলা সংলগ্ন রাধাবল্লভপুর গ্রামে নেমে এসেছে গভীর শোক। ওই গ্রামের বাসিন্দা ২০ বছরের যুবক মোরসেলিম সরদারের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, কাজের খোঁজে ভিনরাজ্যে গিয়ে তিনি আর ফিরে এলেন না।

মোরসেলিমের পরিবার সূত্রে জানা গেছে, তার বাবা হাকিম সরদার ও মা রুপজান সরদার দু’জনেই দীর্ঘদিন ধরে অসুস্থ। বাবার চিকিৎসা চলছিল একটি বেসরকারি হাসপাতালে। সংসারের হাল ধরতে এবং বাবা-মায়ের চিকিৎসার খরচ জোগাতে জানুয়ারি মাসের শুরুতেই মহারাষ্ট্রে পাড়ি দেন মোরসেলিম। সেখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ শুরু করেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, মহারাষ্ট্রে পৌঁছনোর পর প্রথম কয়েকদিন বাড়িতে ফোন করে সব ঠিকঠাক থাকার কথা জানিয়েছিলেন মোরসেলিম। কিন্তু ৮ জানুয়ারি থেকে তার সঙ্গে আর কোনও যোগাযোগ পাওয়া যায়নি। ফোন বন্ধ থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হলেও তার কোনও সন্ধান মেলেনি।

শেষ পর্যন্ত পাঁচ দিন পর, ১২ জানুয়ারি স্থানীয় একটি জঙ্গল এলাকা থেকে মোরসেলিমের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ছেলের মৃত্যুর খবর শুনে অসুস্থ বাবা-মায়ের অবস্থা আরও খারাপ হয়ে যায়।
মৃত যুবকের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়। তাদের দাবি, মোরসেলিমকে পরিকল্পিতভাবে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি উঠেছে গ্রামবাসীদের মধ্যে।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories