Saturday, September 5, 2026
28 C
Kolkata

বাথরুমে রক্তের দাগ থাকায়, প্যান্ট খুলিয়ে ছাত্রীদের পিরিয়ড হয়েছে কিনা, পরীক্ষা করলেন শিক্ষক

মহারাষ্ট্রের থানার একটি স্কুলে চরম লজ্জাজনক ঘটনা ঘটেছে। স্কুলের বাথরুমে রক্তের দাগ দেখে পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রীদের প্যান্ট খুলিয়ে পরীক্ষা করা হয়েছিল—কারও পিরিয়ড হয়েছে কিনা তা দেখার জন্য! এই ঘটনায় স্কুলের প্রিন্সিপ্যালসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শাহাপুরের আরএস দামানি স্কুলে। বাথরুমে রক্ত দেখার পর শিক্ষকরা ছাত্রীদের আলাদা করে তাদের অন্তর্বাস পরীক্ষা করে। এই কাজে প্রিন্সিপ্যাল, চার শিক্ষক, দুই বোর্ড সদস্য এবং একজন সাফাইকর্মী জড়িত ছিলেন, বলে অভিযোগ। পকসো আইনে মামলা হওয়ার পর পুলিস প্রিন্সিপ্যাল ও সাফাইকর্মীকে গ্রেফতার করেছে।

এ ঘটনায় অভিভাবকরা ক্ষুব্ধ। তারা স্কুলের বাইরে বিক্ষোভ করে প্রিন্সিপ্যালের শাস্তির দাবি জানান। তাদের অভিযোগ, পিরিয়ড একটি স্বাভাবিক প্রক্রিয়া। এ বিষয়ে সচেতনতা তৈরি না করে ছাত্রীদের এমনভাবে হেয়প্রতিপন্ন করা ন্যাক্কারজনক। অনেকের মতে, এটি এক ধরনের যৌন হয়রানি। ঘটনাটি ছাত্রীদের মানসিকভাবে আঘাত করেছে। এখন প্রশ্ন উঠেছে, স্কুল কর্তৃপক্ষ কীভাবে এমন কাজ করতে পারল?

এই ঘটনা সামাজিক মাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মানুষ স্কুল কর্তৃপক্ষের কঠোর শাস্তি দাবি করছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories