Friday, March 6, 2026
22.2 C
Kolkata

মহারাষ্ট্রে ওয়াকফ আইনের বিরুদ্ধে রাস্তায় নামলো আমজনতা

সোমবার মহারাষ্ট্রের জলগাঁওয়ের জিএস গ্রাউন্ডে হাজারো মানুষ জড়ো হয়ে ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫-এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তাহাফুজ আওকাফ কমিটি জলগাঁওয়ের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে “জেল ভারো আন্দোলন” নামে নামাঙ্কিত করা হয়।

প্রতিবাদকারীরা এই আইনকে “কালো আইন” বলে উল্লেখ করেন এবং দাবি করেন এটি মুসলিম সম্প্রদায়ের উপর সরাসরি আঘাত। সকাল থেকে শুরু হওয়া অবস্থান বিক্ষোভে পুলিশের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহযোগিতা করার পরও প্রায় দুই হাজার মুসলিমকে পুলিশ গ্রেপ্তার করে। এই আন্দোলনের আয়োজক ফারুক শেখ বলেন, “এই আন্দোলনে শুধু মুসলিম নয়, বিভিন্ন ধর্ম ও রাজনৈতিক পটভূমির মানুষেরাও অংশ নিয়েছেন। এটি ন্যায়বিচার ও সংবিধান রক্ষার আন্দোলন।”

তাহাফুজ আওকাফ কমিটির সভাপতি মুফতি খালিদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অতিরিক্ত কালেক্টর শ্রীমন্ত হরকরের হাতে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেয়। তাতে পাঁচটি মূল দাবি উত্থাপন করা হয়, সংশোধনী আইন বাতিল, ওয়াকফ সম্পত্তিতে সরকারি নিয়ন্ত্রণের অবসান, স্বাধীন ও স্বচ্ছ ওয়াকফ বোর্ড গঠন, অবৈধ জমি দখল রোধে কঠোর ব্যবস্থা, এবং উমিদ পোর্টালের নিবন্ধনের সময়সীমা বাড়ানো। মুফতি খালিদ বলেন, “এই আইন শুধু আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান নয়, আমাদের আত্মপরিচয় ও সাংবিধানিক অধিকারকেও আঘাত করছে।”

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories