Saturday, September 5, 2026
28 C
Kolkata

মহেশতলায় স্কুলের ভিতর ছাত্রীকে শ্লীলতাহানি! অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তারের দাবিতে রাস্তায় বিক্ষোভ

স্কুলের মধ্যেই এক দ্বাদশ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ক্ষোভে ফেটে পড়ল ছাত্রছাত্রী ও অভিভাবকরা। মঙ্গলবার মহেশতলার আক্রা হাই মাদ্রাসার সামনে আক্রা স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। স্কুলের মধ্যেই শিক্ষক ও তৃণমূলের শিক্ষা সেলের নেতা মতিউর রহমান মোল্লা দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠে এসেছে। তিনি স্কুলের ম্যানেজিং কমিটিরও সদস্য। জানা যায়, ছাত্রীটি লাইব্রেরি থেকে বই আনতে গেলে শিক্ষক এই ঘটনা ঘটান।

ছাত্রীটির পরিবারে এই ঘটনা জানতে পেরে ক্ষোভে প্রকাশ করেন স্কুলে গিয়ে। ছাত্রীটির পরিবারে সহ বাকি অভিভাবকেরা অভিযুক্ত শিক্ষককে মারধর করেন বলে জানা যায়। পরে পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে।

এদিন প্রায় দেড় ঘণ্টা ধরে চলে পথ অবরোধ । ছাত্রছাত্রী ও অভিভাবকরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। তাদের অভিযোগ, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি স্থানীয় তৃণমূল কাউন্সিলর আতিবার রহমান মোল্লার বিরুদ্ধেও উঠেছে অভিযুক্ত শিক্ষককে আড়াল করার অভিযোগ।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories