Friday, March 6, 2026
26.7 C
Kolkata

তৃণমূলের মানিক ভট্টাচার্যকে চোর বলে সম্বোধন করলেন মহুহা মৈত্র

তৃণমূলের ভেতরের গোষ্ঠীদ্বন্দ্ব আরো বেশি করে চোখে পড়ছে। চোখে পড়ছে সাংগঠনিক পরিকাঠামোর দুর্বলতা। তৃণমূলের এক সভা মঞ্চ থেকে দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সাংসদ মহুয়া মৈত্র। এতদিন বিরোধীরা যে কথা দাবি করছিল, মহুয়া মৈত্র কি সিলমোহর দিল তাতে? উঠছে প্রশ্ন। বিধায়কের নাম না করে মহুয়া মঞ্চে দাঁড়িয়ে বলেন “ও চোর, ওর চৌদ্দগুষ্টি চোর!” যার নাম না নিয়ে মহুয়া মৈত্রের এই ক্ষোভ, সেই তৃণমূল নেতা হতাশাচ্ছন্ন হয়ে জানিয়েছেন বিজেপি, সিপিআইএম এর মত এবার তিনিও এই একই অভিযোগ করছেন।

গত বুধবার পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক এবং শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিধানসভা এলাকার বার্নিয়া অঞ্চলে এক সভামঞ্চ থেকে এমন মন্তব্য করে বসেন মহুয়া মৈত্র। ভিডিও সমাজ মাধ্যমে আসা মাত্রই তৈরি হয় তুমুল বিতর্ক। মহুয়ার এমন মন্তব্য নিয়ে খানিকটা বিপাকে তৃণমূল কংগ্রেস। 

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories