Saturday, September 5, 2026
28 C
Kolkata

এআই ভুয়ো ভিডিও ঘিরে বিতর্ক! মহুয়া মৈত্রের বিরুদ্ধে দিল্লির সাইবার থানায় অভিযোগ দায়ের

ভুয়ো ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মিত্রের বিরুদ্ধে দিল্লিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, দিল্লির মন্দির মার্গ সাইবার থানায় এই অভিযোগ জমা পড়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, একটি ভিডিও শেয়ার করে আইপিএস আধিকারিক অজয় পাল শর্মার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে।অভিযোগকারীর বক্তব্য, ভিডিওটি আসল নয় ,এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে সেটি তৈরি হয়ে থাকতে পারে। তাঁর দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই ভিডিও ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা হয়েছে। পাশাপাশি নির্বাচনের আবহে এই ধরনের প্রচার ভোটের পরিবেশেও প্রভাব ফেলতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগপত্রে আরও বলা হয়েছে, কোনও সরকারি আধিকারিককে নিয়ে ভুয়ো তথ্য ছড়ানো শুধু ব্যক্তিগত সম্মানহানির বিষয় নয়, এর ফলে গণতান্ত্রিক প্রক্রিয়াও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভিডিওটি কোথা থেকে ছড়িয়েছে, কারা তৈরি করেছে এবং এর পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখার আবেদন করা হয়েছে পুলিশের কাছে।এছাড়াও সংশ্লিষ্ট সমাজমাধ্যম প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি দ্রুত সরিয়ে ফেলার দাবি তোলা হয়েছে। অভিযোগপত্রে মহুয়া মৈত্রের একটি সমাজমাধ্যম পোস্টের লিঙ্কও উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ভিডিওটি সত্যিই এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি কি না, তা এখনও সরকারি ভাবে নিশ্চিত হয়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাংসদ মহুয়া মৈত্রও প্রকাশ্যে এ বিষয়ে কিছু বলেননি। ফলে রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে জল্পনা বাড়ছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories