Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

দ্বিতীয় দফার ভোটে সকাল ৯টা পর্যন্ত ১৮% ভোটগ্রহণ, শীর্ষে পূর্ব বর্ধমান

দ্বিতীয় দফার ভোটে সকাল থেকেই বিভিন্ন জেলায় ভোটারদের উৎসাহ চোখে পড়েছে। সকাল ৯টা পর্যন্ত রাজ্যে গড় ভোটদানের হার পৌঁছেছে ১৮ শতাংশে। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, বহু বুথে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমান জেলায়। সেখানে সকাল ৯টার মধ্যেই প্রায় ২১ শতাংশ ভোট রেকর্ড করা হয়েছে। অন্যদিকে নদিয়াতেও ভোটদানের হার ১৮ শতাংশের কিছু বেশি। উত্তর ২৪ পরগনায় ভোট পড়েছে প্রায় ১৭.৮১ শতাংশ। হাওড়াতেও সকাল থেকেই বুথগুলিতে ভোটারদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখানে ভোটের হার ১৭.৭৬ শতাংশ।কলকাতার দুই কেন্দ্রেও ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবেই। উত্তর কলকাতায় ভোট পড়েছে ১৭.২১ শতাংশ এবং দক্ষিণ কলকাতায় সেই হার ১৬.৮১ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৭.২৫ শতাংশ।রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখনও পর্যন্ত বড় কোনও অশান্তির খবর মেলেনি। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে ভোটপর্ব চলছে। বুথের বাইরে ভোটারদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। প্রবীণ ভোটার থেকে শুরু করে প্রথমবারের ভোটারদের মধ্যেও উৎসাহ ছিল স্পষ্ট।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories