Saturday, September 5, 2026
28 C
Kolkata

পাকিস্তানে জঙ্গি হাফিজ সইদের বাড়ির সামনে জোরালো বিস্ফোরণে মৃত ২, জখম ১৫

 লাহোর:পাকিস্তানের লাহোরে মোস্ট ওয়ান্টেড জঙ্গি হাফিজ সইদের বাড়ির বাইরে জোরালো বিস্ফোরণ। এই ঘটনায় ১৫ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। পাক সংবাদ সূত্রে জানানো হয়েছে ২ জনের মৃত্যুও হয়েছে।

২০০৮ মুম্বই হামলার মূলচক্রী হাফিজের বাড়ি লাহোরের জোহর টাউন এলাকায়। আহতদের নিকটবর্তী এলাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কি কারণে হামলা চালানো তা এখনও জানা যায়নি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল আশেপাশের ঘরবাড়ির দেওয়াল, কাচ ভেঙে যায়। সূত্র মারফত জানা গিয়েছে, এই বিস্ফোরণের সময় বাড়িতে ছিলেন না হাফিজ। এই নতুন নয়, এর আগেও তার বাড়িতে একাধিকবার হামলা চালানো হয়েছে।

 

জানা গিয়েছে, যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখানে ৪ফুট গভীর গর্ত হয়ে গিয়েছে। মৃতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। পৌঁছে গিয়েছে পুলিশও।

একটা সূত্র মারফত জানা গিয়েছে, হাফিজের বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে গ্যাস পাইপ দুর্ঘটনার জন্যই এই বিস্ফোরণ হয়েছে। যদিও সঠিক কারণ জানতে তদন্ত চালানো হচ্ছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories