Saturday, September 5, 2026
30 C
Kolkata

মালদার তুলো কারখানায় ভয়াবহ আগুন, ক্ষতি প্রায় ৬০ লক্ষ টাকা

মালদার কালিয়াচক-১ ব্লকের বাহাদুরপুরের শিমূলতলায় বুধবার দুপুরে ভয়াবহ আগুনে কার্যত ভস্মীভূত হয়ে যায় দুটি তুলোর কারখানা। বাবুল শেখ ও সামার শেখের মালিকানাধীন এই কারখানাগুলিতে পুরনো ছেঁড়া কাপড় ও নারকেলের ছিবড়ে থেকে তুলো তৈরি করা হতো, যা দিয়ে লেপ-তোষকসহ নানা জিনিস তৈরি হয় বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে তিনটার দিকে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে দমকলের দুই কর্মী আহত হন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই আগুনে প্রায় ৬০ লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। যদিও কিভাবে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories