Saturday, September 5, 2026
28 C
Kolkata

উত্তরপ্রদেশে দলিত পরিবারকে মারধর ও হুমকির অভিযোগ বিজেপির মন্ত্রীর উপর

উত্তরপ্রদেশের মেইনপুরীর কিশনি এলাকায় মেলা দেখতে গিয়ে এক দলিত পরিবারের ওপর মারধোর করার অভিযোগ উঠে আসছে। জানা গিয়েছে, এই হামলায় যুক্ত ছিলেন বিজেপির জেলা মন্ত্রী হরিওম দুবে ও তার ভাই অঙ্কিত দুবে। দলিত পরিবারের গাড়িটি বিজেপি মন্ত্রীর গাড়িকে রাস্তায় জায়গা না দেওয়ায় এই ঘটনার সূত্রপাত ঘটে। এরপর মন্ত্রী ও তার ভাই কয়েকজন লোকসহ সেই গাড়িকে আটক করে এবং পরিবারের সদস্যদের গালিগালাজ করা হয় আর তারপর শুরু হয় শারীরিক নির্যাতন।

পরিবারের অভিযোগ, বন্দুক দেখিয়ে পুরুষ ও মহিলা সদস্যদের ভয় দেখানো হয়। এমনকি গাড়িতে বসে থাকা মহিলাদের টেনে নামিয়ে মারধর করা হয় ও তাদের পরণের কাপড় ছিঁড়ে ফেলা হয়।
স্থানীয় কিছু মানুষ সেখানে পৌঁছালে পরিবারটিকে রক্ষা করা সম্ভব হয় বলে জানা যায়। পরে তারা এলাউ থানায় অভিযোগ করতে গেলে, পুলিশ প্রথমে কোনো ব্যবস্থা নেয়নি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় দলিত সমাজ এবং তারা থানার সামনে বিক্ষোভ শুরু হয়। পরে এসপি বিধায়ক ব্রিজেশ কথেরিয়া থানায় এসে তদন্তের দাবি জানান। চাপ বাড়তেই পুলিশ অবশেষে দলিতদের ওপর অত্যাচার রোধ আইনসহ বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করে। এই ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories