Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

মালদায় ব্লক প্রশাসনের উদ্যোগে তৈরি হয়েছে মৃগোদ্যান

মালদা;৯নভেম্বর: ব্লক প্রশাসনের উদ্যোগে পোষা হচ্ছে হরিণ। দেখতে ভিড় জমাচ্ছে স্থানীয়রা। একটি দুটি নয় রয়েছে  ২৫ টিহরিণ। সঙ্গে আবার অস্ট্রিচ, কালো মুরগী সহ আরও বেশ কিছু দোসর। রাজ্যের মধ্যে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক অফিসেই ছোটো খাটো জঙ্গল বানিয়ে দীর্ঘ কিছু বছর ধরেই চলছে এমন প্রয়াস। ব্লক অফিসের মধ্যেই বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি করা হয়েছে জঙ্গল। মাঝখানে বিশাল পুকুর। সেখানে আবার বোটিং এর ব্যবস্থা। সব থেকে বড় কথা এই মৃগোদ্যানকে তৈরি করতে বা রক্ষনাবেক্ষন করতে যে খরচ হয়েছে তার সবটাই দিয়েছে স্থানীয় বাসিন্দারা, পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসন। আলাদা করে রাজ্য সরকারের কাছে এই মৃগোদ্যান চালানোর জন্যে কোনো অর্থ চাওয়া হয়নি। তবে বন দফতরের কর্মী বা আধিকারিকরা মাঝে মধ্যে দেখে যান, পরামর্শও দেন।  রোজ হরিণদের গাছের পাতা থেকে শুরু করে অন্যান্য খাবার দেওয়া হয়।এখানে কাজ করেন বেশ কিছু অস্থায়ী কর্মী। তাঁদের বেতন পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের নিজস্ব ফান্ড থেকেই দেওয়া হয়। বহু মানুষ এই জঙ্গলে ঘুরতে আসেন। টিকিটের ব্যবস্থাও করা হয়েছে। সেখান থেকেও বেশ কিছু টাকা ওঠে। তা দিয়ে রক্ষনা-বেক্ষন হয়। বহিরাগত কেউ এলে তাঁদের রাত্রিবাসের জন্যে গেস্ট হাউসও করা হয়েছে । তবে পর্যটনের জন্যে বৃহৎ পরিকল্পনাও নিতে চলেছে পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন।

বেশ কিছু বছর আগে তৎকালীন বিডিও অশোক কুমার মোদক ৬ টি হরিণ নিয়ে এই মৃগোদ্যান শুরু করেন। তাঁকে সাহায্য করেন হরিশ্চন্দ্র পুর ২ ব্লকের বারদূয়ারী গ্রামেরই কিছু মানুষ। আজ সেই ৬ টি হরিণ এখন বেড়ে হয়েছে ২৫ টি।

এই শীতে, করোনার সময় মানুষ খুব বেশি দূরে না গিয়ে একান্তে এই গ্রামের মাঝখানে ছোটখাটো জঙ্গল উপভোগ করতে পারে। কাছাকাছি থেকে হরিণের মাথায় হাত বোলাতেও পারে। দুদিনের ছুটি কাটাতে এই এলাকায় আসতেই পারেন পর্যটকরা। সঙ্গে বোটিং আছে। শিশুদের খেলাধুলোর পার্কও আছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories