Friday, March 6, 2026
28.9 C
Kolkata

রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলেন মালদার হরিশ্চন্দ্রপুরের এলাকাবাসীরা!

মালদার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দুর্গাবাড়ি মোড়ে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এলাকার স্থানীয় বাসিন্দারা সোমবার বিক্ষোভ করেছে। তারা বাঁশের ব্যারিকেড বসিয়ে রাস্তা অবরোধ করেন এবং টায়ার জ্বালিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেন।
এলাকার এই রাস্তা দুর্গাবাড়ি মোড় থেকে দুর্গা মন্দির পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ। গত চার বছর ধরে এই রাস্তা খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানা যায়। পিচ উঠে গেছে, রাস্তা খানাখন্দে ভরে গেছে, যার কারণে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ছয় মাস আগে সাময়িক ভাবে ইট দিয়ে কিছু মেরামত করা হয়েছিল, কিন্তু বর্ষার বৃষ্টিতে রাস্তার অবস্থা আরো খারাপ হয়েছে।

বাংলা ও বিহারের সংযোগকারী এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এলাকার স্কুল, হাসপাতাল, ব্লক অফিস সবই এই রাস্তার ওপর নির্ভরশীল। বাসিন্দারা প্রশাসনের কাছে বহুবার সমস্যার কথা জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন। তাই পুজোর আগে দ্রুত রাস্তা মেরামতের দাবিতে তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন। অবরোধ চলাকালীন ঘটনাস্থলে আসেন জয়েন্ট বিডিও সোনাম ওয়াদি লামাং, কিন্তু ক্ষুব্ধ জনতা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবুও দুই ঘণ্টা ধরে অবরোধ চলে। ব্যবসায়ী সমিতির সভাপতি ডব্লিউ রজক বলেন, “রাস্তার অবস্থা এতটাই খারাপ যে ব্যবসা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের কোনো উদ্যোগ নেই, তাই আমাদের এই বিক্ষোভ।”

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories