Saturday, September 5, 2026
28 C
Kolkata

মালদা হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ বদলের অভিযোগ ছড়ায় চাঞ্চল্য!

মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এবার চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠল। এনায়েতপুরে উদ্ধার হওয়া সরফরাজ মোমিনের মৃতদেহ বদলে অন্য এক ব্যক্তির মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি সামনে আসে বুধবার, যখন সরফরাজের পরিবার তার মৃতদেহ গ্রামে নিয়ে যাচ্ছিল। কামালতীপুর গ্রামে পৌঁছানোর পর মৃতদেহ দেখে পরিবারের সন্দেহ হয়। সরফরাজের বাবা এসরাফুল মোমিন জানান, “আমার ছেলের মুখে দাড়ি ছিল এবং মাথায় চুল ছিল। কিন্তু এই দেহে কিছুই মিলছে না। মাথায় চুল নেই, চেহারাও আলাদা।”

এই অসঙ্গতি দেখে দেহটি আবার মালদা মেডিকেল কলেজে ফিরিয়ে নিয়ে যায় সারফারাজের পরিবার। পরিবারের দাবি, ময়নাতদন্তের পর অন্য কারও মৃতদেহ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে মর্গে রাখা মৃতদেহের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories