Saturday, September 5, 2026
28 C
Kolkata

নিজেদের দেশে সুরক্ষিত নয় মুসলমানরা! ভারতে অগাস্ট মাসে ঘটলো ৫৭টি মুসলিম বিদ্বেষী ঘটনা

২০২৫ সালের অগাস্ট মাসজুড়ে দেশের বিভিন্ন রাজ্যে মুসলিম সম্প্রদায়ের উপর একের পর এক আক্রমণের ঘটনা সামনে এসেছে। মানবাধিকার সংগঠনগুলির রিপোর্ট অনুযায়ী, শুধু অগাস্ট মাসেই মুসলিমদের উপর বিদ্বেষমূলক হামলার ঘটনা ঘটেছে অন্তত ৫৭টি। এই আক্রমণগুলির বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ উঠেছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী এবং বিজেপি-সমর্থিত সংগঠনের বিরুদ্ধে। এমনকি প্রশাসনের ভূমিকাও অনেক ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়েছে। বেশ কয়েকটি ঘটনায় পুলিশ সরাসরি অভিযুক্তদের না ধরে, আক্রান্ত মুসলিমদের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে বলে অভিযোগ উঠে এসেছে।

সম্প্রতি মহারাষ্ট্রের দাউন্দ তালুক ও পুণেতে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের অজুহাতে মসজিদ ও মুসলিম মালিকানাধীন বেকারির উপর হামলা হয়। অন্যদিকে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে মুসলিম ব্যবসায়ীদের উপর হামলার ঘটনাও সামনে আসে এই এক মাসের মধ্যে। উত্তরপ্রদেশের কাশগঞ্জ, লখিমপুরখেরি, আমরোহা, সাজাহানপুর এবং মহারাজগঞ্জে একাধিক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে, যেখানে মুসলিম যুবকদের গোমাংস বা গরু পাচারের অভিযোগে প্রকাশ্যে মারধর করা হয় বা কখনও প্রাণও হারাতে হয়েছে মুসলমানদের।
এই ঘটনাগুলিকে কেন্দ্র করে মানবাধিকার কর্মীরা জানান, “এই হামলাগুলি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং মুসলিম সম্প্রদায়ের মানুষদের ওপর অত্যাচারের একটি ধারাবাহিক প্রবণতা।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories