মালদার কালিয়াচক-৩ ব্লকের গোলাপগঞ্জের বাবুরবোনায় অবস্থিত ঐতিহ্যবাহী জিবিএস হাই-মাদ্রাসায় মঙ্গলবার থেকে শুরু হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) মৃন্ময় রায়, পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসিফ ইকবাল সহ একাধিক বিশিষ্ট অতিথি।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী ডা. মোয়াজ্জেম হোসেন, অবর বিদ্যালয় পরিদর্শক অনির্বাণ সাহা ও মাদ্রাসা পরিচালন সমিতির সদস্যরা। অতিথিরা তাদের বক্তব্যে মাদ্রাসার শিক্ষার মান ও ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করেন। প্রধানশিক্ষক শাকিলুর রহমান জানান, দুদিনব্যাপী এই অনুষ্ঠানে বুধবার তাৎক্ষণিক বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা এবং সন্ধ্যায় জলসা মাহফিল অনুষ্ঠিত হবে।


